মালদা

লক্ষাধিক টাকার পোস্ত খোসা সহ দুইজনকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানা

বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে দেওনাপুর এলাকাতে অভিযান চালায় গভীর রাতে। সেখানে একটি বাড়ি থেকে উদ্ধার করে ৫২ কেজি পোস্ত খোসা। যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। ঘটনায় গ্রেফতার করা হয় নগেন মণ্ডল(৬০) বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর ও তার ছেলে গোপাল মণ্ডল(৩২)। ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে বলে জানা গিয়েছে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/VSse5j8c4HA